যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে দুজনকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। জিজ্ঞাবাসাদ শেষে বিকাল ৫টায় দুজনকে রমনা থানায় নেওয়া হয়।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর পাপিয়া ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ।